হজ প্যাকেজ-১ এর বৈশিষ্ট্য:
প্যাকেজ: ৩৫-৪০ দিন:
মক্কায় হারাম শরীফের বহি:চত্বর হতে হোটেলের দূরত্ব আনুমানিক ৬০০ মিটারের মধ্যে মদিনায় ৩০০ মিটারের মধ্যে মার্কাজিয়া এলাকায় আবাসন
মক্কা ও মদিনায় খাবার (সকাল-দুপুর-রাত) এবং কুরবানীর টাকা প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে
মিনায় জোন-৫এ তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় 'প্যাকেজ-৩' এর সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ
মক্কার হোটেল হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফা-মুজদালিফা-মিনায় ট্রেনযোগে যাতায়াত
এ্যাটাচড্ বাথসহ মক্কা ও মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৪/৫ জনের আবাসন
কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর ও পানির জারের ব্যবস্থা
রুম/বাথরুম/টয়লেট ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন হোটেল কর্তৃপক্ষ করবে। তবে হ্যান্ডওয়াশ/সাবান/টয়লেট পেপার নিজ নিজ।
২০২৭ সনের পবিত্র হজ ৯ জিলহজ ১৪৪৮ হিজরি/চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে ২০২৭ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।